নিজেদের তৈরি কারোনার টিকা নিলেন সাই ইং-ওয়েন - The News Lion

নিজেদের তৈরি কারোনার টিকা নিলেন সাই ইং-ওয়েন

 


দি নিউজ লায়নঃ     সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন প্রথম ব্যক্তি যিনি নিজেদের তৈরি কারোনার টিকা নিয়েছেন। সূত্রের খবর, রাজধানী তাইপেই-এ করোনা টিকার এ ডোজ নিয়েছেন তিনি।   তাইওয়ানের এ ভ্যাকসিনের নাম - মেডিজ্যান ভ্যাকসিন বায়োলজিকস কোর্পস, যা সংক্ষেপে মেডিজ্যান নামে পরিচিত।গত মাসে তাইওয়ান তাদের এ ভ্যাকসিনের অনুমোদন দেয়। 


বিদেশি ভ্যাকসিনের উপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ নিয়েছে তাইওয়ান। মডার্না ও অ্যাস্ট্রোজেনেকার টিকা সহজলভ্য থাকলেও প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন অবশ্য এর আগে কোনো টিকা নেননি।  টিকা নেয়ার সময় চিকিৎসা কর্মীদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। পুরো প্রক্রিয়াটি সরাসরি প্রেসিডেন্ট-এর ফেসবুক পেজে লাইভ দেখানো হচ্ছিল।  ইতোমধ্যে সাত লাখের বেশি মানুষ মেডিজ্যান নেয়ার জন্য আবেদন করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.